১৭ সেপ্টেম্বর ২০১০ - ১৯:৩০

পারাচেনার একদল শিয়া পাকিস্তানের পেশোয়ার যাওয়ার পথে উগ্র ওয়াহাবী সন্ত্রাসীদের হামলার শিকার হয়। এতে ১৬ জন আহলে বাইত (আ.) এর অনুসারী শাহাদত বরণ করে।

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা আবনার রিপোর্ট: পারাচেনারের শিয়াদের একটি দল মিনিবাসে করে পেশোয়ার অভিমূখে রওনা হয়েছিল। তারা গতকাল ১৭ই জুলাই সকালে ওয়াহাবী ও তালেবানদের আবাসস্থল ‘উচাত’ গ্রামের নিকটবর্তী ‘কারাম এজেন্সি’ অঞ্চলে তালেবান জঙ্গিদের আকস্মিক হামলার শিকার হয়। এ হামলায় আহলে বাইত (আ.) এর ১৬ জন অনুসারী শহীদ এবং অপর ৪ জন আহত হয়েছে। এ প্রতিবেদনে বলা হয়েছে পারাচেনারের শিয়াদের একটি দল কয়েকটি মিনিবাসে করে পেশোয়ার অভিমূখে যাচ্ছিল। পথিমধ্যে উগ্র তালেবান সন্ত্রাসীরা দু’টি মিনিবাসের উপর হামলা চালিয়ে এ হত্যাকাণ্ড ঘটায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, উক্ত হামলায় ঘটনাস্থলে ৬ জন এবং হাসপাতালে নেয়ার পথে অপর ১০ জনের মৃত্যু হয়েছে। শহীদদের মাঝে ৯ জন নারী ও ১ জন শিশুও রয়েছে। পাকিস্তানের শিয়াদের নৃশংস হত্যার ঘটনায় স্থানীয় ও আন্তর্জাতিক প্রচার মাধ্যমসমূহ রহস্যজনকভাবে নিরব রয়েছে এবং পাকিস্তান সরকারও শিয়াদের গণহত্যা রোধে কার্যকরী কোন পদক্ষেপ নিচ্ছে না। এখন পশ্চিমা বিশ্ব -যারা সারা বিশ্বে মানবাধিকারের ঢেঁড়া পিটিয়ে বেড়াচ্ছে- ও মানবাধিকারের দাবীদার সংস্থাসমূহের নিকট একটাই প্রশ্ন যে, পাকিস্তানের শিয়ারা কি মানব সমাজের অন্তর্ভুক্ত নয়? যদি তাদের উত্তর ইতিবাচক হয় তবে তাদের উচিত এ কথাকে স্পষ্টভাবে জানিয়ে দেয়া। আর যদি তাদেরকে ন্যূনতম অধিকার প্রদানের বিষয়ে বিশ্বাসী হয় তবে তারা উগ্র ওয়াহাবী ও তালেবানদের নৃশংস অপরাধকর্মের বিরুদ্ধে কেন মুখ খুলছে না?! উল্লেখ্য যে, পাকিস্তানে বিভিন্ন নিষিদ্ধ সন্ত্রাসী দল কর্তৃক শিয়া হত্যার প্রতিবাদে আগামী ১লা আগষ্ট ইসলামাবাদে এক বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়েছে।#